1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

ইয়াং বাংলার নতুন সদস্য শেখ হাসিনা

  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২, ৪.১৫ পিএম
  • ২১২ Time View

‘ইয়াং বাংলার নতুন সদস্য!’ ক্যাপশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সেলফি পোস্ট করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার একমাত্র পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বৃহত্তম যুব প্ল্যাটফর্ম ইয়াং বাংলার সদস্য হওয়ায় তিনি এ পোস্ট দিয়েছেন।

গতকাল (১৪ মে) ফেইসবুকে নিজের ভেরিফাইড পেইজ থেকে এ খবর জানান বঙ্গবন্ধুর দৌহিত্র ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

রাদওয়ান জানান, ইয়াং বাংলার স্বেচ্ছাসেবকরা প্রধানমন্ত্রীকে তাদের সর্বশেষ সদস্য হিসেবে পেয়ে অভিভূত।

ফেইসবুকে ভাইরাল হওয়া পোস্টটির সেলফিতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাদওয়ানের মা শেখ রেহানাকে। প্রধানমন্ত্রীর মুখে রয়েছে ইয়াং বাংলার লোগো সম্বলিত একটি মাস্ক।

জানা গেছে, রাত সাড়ে ১১টা পর্যন্ত পাঁচ ঘন্টায় রাদওয়ান মুজিবের পোস্টে প্রায় ২০ হাজারের মত রিয়েকশন (প্রতিক্রিয়া) পড়েছে। গতকাল হতে আজ (১৫ মে) পর্যন্ত তাঁর পেইজ থেকে পোস্টটি অন্তত ১ হাজার বার শেয়ার করা হয়েছে।

দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে তুলে আনার জন্যই ২০১৪ সালে গঠিত আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্ট্রি হিসেবে ইয়াং বাংলা ফ্ল্যাটফর্মের সার্বিক দেখভাল করে থাকেন রাদওয়ান মুজিব। এতে যুক্ত রয়েছে প্রায় ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এবং ৩১৫টির বেশি সংগঠন। বর্তমানে ইয়াং বাংলার সদস্য সংখ্যা প্রায় ৩ লাখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com