1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৪২ জন হাফেজে কুরআনকে জামায়াতের সংবর্ধনা

  • আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১০.১৯ পিএম
  • ৫৯ Time View
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাউকি ইউনিয়ন শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে ৪২ জন হাফেজে কুরআনকে সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত এই আয়োজনে কুরআনের হাফেজদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এই সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে ডাউকি ইউনিয়নে একটি ধর্মীয় ও সাংগঠনিক আবহ সৃষ্টি হয়। স্থানীয়ভাবে জামায়াতের এই উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল এবং ডাউকি ইউনিয়ন জামায়াতের আমির মোঃ সাজিদুর রহমান (সজীব)।
অনুষ্ঠানের বক্তারা তাদের বক্তব্যে মানবতার সেবা, দেশ পরিচালনায় যোগ্যতা অর্জন এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করাই ইসলামী জীবনের মূল উদ্দেশ্য বলে উল্লেখ করেন। তারা বলেন, তরুণ হাফেজরা সমাজে কুরআনের আলো ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখবে। এজন্য তাদের জীবন হতে হবে আদর্শ ও আমলনিষ্ঠ।
প্রধান অতিথি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল তার বক্তব্যে বলেন, “আজ যারা হাফেজে কুরআন হয়েছেন তারা আগামী দিনের রাষ্ট্রীয় ভবিষ্যৎ। ইসলাম প্রতিষ্ঠিত হলে এই তরুণ হাফেজরাই দেশকে কুরআন-সুন্নাহর আলোকে পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাউকি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি শরিফুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ জনগণ, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, অভিভাবক, হাফেজ এবং সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com