1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন কালে শামসুজ্জামান দুদু- স্বৈরাচার পতনের পর নানামুখী দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে

  • আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১.০৩ পিএম
  • ৮৪ Time View
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সর্বজনীন দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও চুয়াডাঙ্গা-১ আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু আজ বিকেলে থেকে রাত পর্যন্ত স্থানীয় পূজামণ্ডপ পরিদর্শন করেন।
তিনি পূজামণ্ডপে উপস্থিত থেকে সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিরাপত্তা নিশ্চিতকরণে আশ্বস্ত করেন।
এ সময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছিল। তেমনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠিত হবে। এসময় তিনি আরো বলেন নির্বাচনকে বানচালের জন্য দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলমান রয়েছে, ফ্যাসিস্ট হাসিনা বিতাড়িত হইলেও তার মতাদর্শ বাস্তবায়ন করার চেষ্টা চলছে তা কখনো মেনে নেওয়া হবে না। আপনারা নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করবেন। পুলিশ প্রশাসন সবসময় নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট আছে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, শহিদুল ইসলাম রতন, অ্যাডভোকেট শামিম রেজা ডালিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, বুরহান উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সহ-সভাপতি মাগরিবুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com