1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬.৫৭ পিএম
  • ৮২ Time View
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার সদর উপজেলার হিজলগাড়ি গ্রামে পুকুরে ডুবে আরিয়ান (১.৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আরিয়ান ওই গ্রামের খতিব মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন এবং ছোট্ট আরিয়ান বাড়ির আঙিনায় খেলছিল। হঠাৎ করে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার নিথর দেহ ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় সে, তবে কেউ বিষয়টি বুঝতে পারেননি।
খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com