1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

চুয়াডাঙ্গায় ২ যুবককের আত্মহত্যা

  • আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩.৩৫ পিএম
  • ৬২ Time View
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় বসত বাড়ির মধ্যে গলায় ফাঁস দিয়ে হাসান (১৮) এবং কীটনাশক পান করে ছাব্বির (১৮) নামে ২ যুবক আত্মহত্যা করেছে।
জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাসাদাহ গ্রামের মাঝের পাড়ায় আব্দুস সালামের ছেলে হাসান আলী নিজ ঘরের বাঁশের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
হাসান পেশায় একজন ট্রাকের ড্রাইভার ছিলেন। বেশ কিছুদিন আগে ট্রাকের ডালায় মাথায় আঘাত লেগে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এতে সে প্রচন্ড রাগী ও খিটখিটে মেজাজের হয়ে পড়ে। মাথার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আত্মহননের পথে বেছে নেয় বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন।
অপর দিকে গত শুক্রবার সন্ধ্যায় কীটনাশক পান করে ছাব্বির হোসেন নামের আরেক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ছাব্বির বেনীপুর গ্রামের আবু তালেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাব্বির তার মায়ের কাছে ১০০ টাকা চেয়েছিল কিন্তু তার মা সেটা না দেওয়ার কারনে অভিমানে বাড়িতে রাখা কীটনাশক পান করে সে। কীটনাশক পান করার পর পরিবারের লোকজন গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর ছাব্বির হোসেনের মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, দুটি আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ দু’টি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলাও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com