
দরিদ্র ও চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু, গাইনী, হৃদরোগ, ডায়াবেটিস, শিশুরোগ ও সাধারণ চিকিৎসা সেবা প্রদানের করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন। নিজস্ব অর্থায়নে চিকিৎসা সেবে থেকে বঞ্চিত নিগৃহীত মানুষের জন্য এ উদোগ গ্রহণ করে প্রতিষ্ঠানটি। চিকিৎসা শিবিরে ৩ হাজার ৯৯২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণের পাশাপাশি ৩৪৭ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করার বিনামূল্যে মেডিক্যাল সেবা দিয়েছে ফাউন্ডেশনটি।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার। এতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ, নিকটস্থ শাখাগুলোর কর্মকর্তাও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved