1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে চুয়াডাঙ্গায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭.২৫ পিএম
  • ৪২ Time View
মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশ এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করে। ১৮ সেপ্টেম্বর, সকাল ১১টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। সভায় জেলা ও উপজেলার পূজা উদযাপন কমিটি এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন যে, চুয়াডাঙ্গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। তিনি আশ্বাস দেন যে, সুষ্ঠুভাবে পূজা উদযাপনের জন্য পুলিশ সদস্যরা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা পুরোপুরি প্রস্তুত।
সভায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং পূজা উদযাপন কমিটিকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। প্রতিটি পূজা মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক ছাড়াও পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। এছাড়াও, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) টিম সাইবার পেট্রোলিং করবে এবং সাদা পোশাকে গোয়েন্দা (ডিবি) ও ডিএসবি সদস্যরা মাঠে কাজ করবেন। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার ওপরও জোর দেওয়া হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিআইও-১, ডিএসবি, ওসি ডিবি, বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com