বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের

জীবননগরে পরোয়ানায় ৩ আসামি গ্রেপ্তার

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫ Time View
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর থেকে পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ তথ্য জানায় জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস।
ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সার্বিক দিকনির্দেশনায় তাঁর নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান, সহকারী উপপরিদর্শক) এএসআই) মো. আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ জীবননগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিআর-১৯৭১/২৪, প্রসেস নং-৫৫৯/২৫ এর পরোয়ানাভুক্ত আসামি কয়া গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে মো. সবুজ মিয়া, মিরপুর সিআর-৫৯৬/২৪, প্রসেস নং-৫৮২/২৫, এর পরোয়ানাভুক্ত আসামি জীবননগর বসুতিপাড়ার হোসেন গাজীর ছেলে মনির হোসেন এবং জিআর-৬১/১৫, দায়রা-৩৮২৪/১৫, প্রসেস নং-৩৭৩/২৫ এর পরোয়ানাভুক্ত আসামি কাশিপুরের মৃত আশরাফ আলীর ছেলে মো. জিল্লুর রহমান ডোনারকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, গ্রেপ্তার তিনজনকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS