1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ধানের শীষের গণসংযোগে শামসুজ্জামান দুদু: ‘পিআর পদ্ধতি চাই না’

  • আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৪২ পিএম
  • ৮৮ Time View
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: বৈরী আবহাওয়া উপেক্ষা করে চুয়াডাঙ্গায় নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। ১৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে জেলার আলোকদিয়া, ভালাইপুর এবং হাটবোয়ালিয়া সহ বিভিন্ন স্থানে পথসভা ও মতবিনিময় করেন তিনি।
গণসংযোগকালে শামসুজ্জামান দুদু বলেন, ‘আগামী নির্বাচনে আমরা পিআর পদ্ধতি চাই না।’ তিনি আরও বলেন, ‘যদি পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হয়, তাহলে নির্বাচিত সরকার এ বিষয়ে ভেবে দেখবে।’ তিনি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বলেন, নির্বাচন যত দ্রুত হবে, দেশের জন্য ততই মঙ্গল। তার মতে, বর্তমানে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্নতার হাত থেকে ফিরিয়ে নিতে দ্রুত নির্বাচন দিতে হবে।
পথসভা ও মতবিনিময়কালে দুদু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীক যাকে দেওয়া হবে, তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে।’ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দেশ গঠনের বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করতে হবে।’
দুদু দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com