1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযানে বেকারি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭.০২ পিএম
  • ৯৯ Time View
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার পৌর কলেজ পাড়া এলাকায় একটি তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বেকারি সামগ্রীর মান নিশ্চিত করতে ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চলে।
অভিযানের সময়, মো: কামরুজ্জামান-এর মালিকানাধীন চুয়াডাঙ্গা ফুড প্রোডাক্টস নামের বেকারিটিতে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— বেকারি পণ্যে উৎপাদিত পণ্যের কোনো সঠিক তথ্য না থাকা, ব্যবহৃত ফ্লেভারের বিষয়ে প্রয়োজনীয় তথ্যের অভাব এবং বেকারি সামগ্রী মেঝেতে অপরিষ্কারভাবে সংরক্ষণ করা।
এই গুরুতর ত্রুটিগুলোর কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারা অনুযায়ী ওই বেকারিকে ২৫,০০০ টাকা প্রশাসনিক জরিমানা করে এবং তা আদায় করে ভোক্তা অধিকার । একই সাথে, ভবিষ্যতে এমন ভুল যাতে না হয়, সে জন্য বেকারি কর্তৃপক্ষকে দ্রুত ত্রুটিগুলো সংশোধন করার জন্য কঠোর নির্দেশনা দেয়।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা দেয় ক্যাব প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
জনগণের স্বার্থ রক্ষার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে অধিদপ্তর জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com