1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ আটক ২: সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৪১ পিএম
  • ৮৭ Time View

মোঃ আব্দুল্লাহ হক,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলা শহরের টাউন হল মাঠ এলাকা থেকে ৪২ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার বিকেলে এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন তারিক আহমেদ জিহাদ (২৫) এবং আব্দুর রহমান অমিত (৩০)।

আটককৃত তারিক আহমেদ জিহাদ চুয়াডাঙ্গা শহরের কলেজ পাড়া এলাকার আয়ুব আলীর ছেলে এবং আব্দুর রহমান অমিত মসজিদপাড়া এলাকার মৃত প্রভাত সাহার ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মনজুর রহমান মাসফিরের নেতৃত্বে একদল সেনাসদস্য টাউন হল মাঠে অভিযান পরিচালনা করে। এসময় তারিক ও আব্দুর রহমানকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪২টি ইয়াবা ট্যাবলেট, একটি গাঁজা সেবনের কলকে, একটি মোবাইল ফোন এবং নগদ ১৩৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

আটকের পর সেনাবাহিনীর সদস্যরা তাদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com