1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত, তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার প্রস্তাবনা উপস্থাপন

  • আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৪.৪৮ পিএম
  • ৯৬ Time View

চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে হেযবুত তওহীদ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক। “রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা ও তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা” শীর্ষক এ বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায়।

জেলা শাখার সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমীর জসেব উদ্দীনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোখলেছুর রহমান সুমন। তিনি তার প্রবন্ধে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার একটি সুস্পষ্ট রূপরেখা উপস্থাপন করেন।

গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় আমীর তানভীর আহম্মেদ, চুয়াডাঙ্গা সদর থানার সভাপতি আতিয়ার রহমান, দামুড়হুদা থানার সভাপতি কিনারুল ইসলাম, দর্শনা থানার সভাপতি আব্দুর রহমান, জীবননগর থানা সভাপতি আলী কদর এবং আলমডাঙ্গা থানা সভাপতি আসাবুজ্জামান।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ ও হেযবুত তওহীদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা সমাজে ন্যায়, সত্য ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com