
এক হাজার টাকার লাল নোট ‘বাতিলের ঘোষণা’কে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ অর্থসূচককে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ ‘ভুয়া’ ও ‘মিথ্যা’। বাংলাদেশ ব্যাংক এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয় নি।
এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক হাজার টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করা হয়নি।
এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক এক হাজার টাকা মূল্যমানের লাল নোট আগামী ৩০ মে ২০২২ এরপর অচল হিসাবে গণ্য করা হবে- মর্মে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে গুজব/বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, যা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে। এরই প্রেক্ষিতে, জণসাধারণকে উক্ত গুজব/বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে, ‘১০০০ টাকার লাল নোট বাতিল করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক’- এমন তথ্য প্রচার করেছে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved