1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জেএমআই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া দিনাজপুর হলি ল্যান্ড কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান দুই সাংবাদিক কারাগারে, ভূঞাপুরে সাংবাদিকদের ফাঁসাতে প্রতারক চক্রের মিথ্যা মামলা

ফখরুলকে বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে বললেন ওবায়দুল কাদের

  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২, ৫.০১ পিএম
  • ১৪২ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আপনি এখনো দায়িত্বে, বঙ্গোপসাগরে ঝাঁপ দিচ্ছেন না কেন?

বুধবার (১১ মে) রাজধানী মহাখালীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১১তম বোর্ড সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

শ্রীলঙ্কা ইস্যুতে সম্প্রতি বিএনপি মহাসচিব বলেছিলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারেরও এমন অবস্থা হবে। সাংবাদিকরা সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল নির্বাচনে ব্যর্থ। আন্দোলনেও ব্যর্থ।

‘সময় মতো সম্মেলন করতে পারে না। তার পদত্যাগ করা উচিত। বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া দরকার। ফখরুল আপনি এখনো দায়িত্বে’?

শ্রীলঙ্কা পরিস্থিতিতে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল আত্মতুষ্টিতে বকছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আর শ্রীলঙ্কার বাস্তবতা এক নয়। বিএনপি ব্যর্থতা ঢাকতে নানা ইস্যুতে আড়ালে যাচ্ছে।

‘কখনো আরব বসন্ত, কখনো আন্দোলন করে ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে। তারা হেফাজতে ভর করেছে, কোটা বিরোধীদের ওপর ভর করেছে, আবার নিরাপদ সড়ক আন্দোলনে ভর করে বর্থ হয়েছে। তাদের এই অপতৎপরতা কাজে আসবে না’।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com