
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেডের পরিচালনা পর্ষদ স্ট্যার ফিড মিলসের সাথে চুক্তি সইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আমান ফিড চুক্তি অনুযায়ী ফিড উৎপাদনের সব কাঁচামাল সরবরাহ করবে। কোম্পানিটি মাসে ৬ হাজার মেট্রিক টন ফিনিশড ব্রয়লার অ্যান্ড লেয়ার ফিড উৎপাদন করবে; যা আগামীকাল ১২ মে থেকে কারযকর হবে।
কোম্পানিটি ১ বছরের জন্য এই খাবার উৎপাদন করবে। আমান ফিড এই ফিড দেশের বিদ্যমান নেটওয়ার্কসের মধ্যে বিক্রি করবে।
কোম্পানি দুইটির চুক্তির পর সর্বোচ্চ বিক্রয় ৭২ হাজার মেট্রিক টন পরযন্ত বাড়তে পারে। কোম্পানিটির টাকার অংকে বিক্রির পরিমাণ বাড়বে ৩৪৫ কোটি টাকা। আর মুনাফা হবে ১০ কোটি টাকা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved