1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

বৈরী আবহাওয়া উপেক্ষা করে চুয়াডাঙ্গায় ‘জুলাই দ্রোহ’ শিরোনামে ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

  • আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১.০৭ এএম
  • ৬৮ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ‘জুলাই গণহত্যার বিচার চাই’—এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টায় শহরের শহীদ হাসান চত্বরে (বড়বাজার) এ কর্মসূচির আয়োজন করা হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিক্ষোভে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন।

বিক্ষোভে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার জেলা সভাপতি সাগর আহমেদ, জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, পৌর সভাপতি রাব্বি হাসানসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “জুলাই মাস আমাদের ইতিহাসে দ্রোহের মাস। এই মাসেই নিরীহ ছাত্রদের রক্তে রঞ্জিত হয়েছিল দেশের মাটি। আমরা সেই গণহত্যার বিচার চাই।” তারা আরও বলেন, ছাত্রসমাজকে আজ সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে। তারা ইসলামী মূল্যবোধ ও শিক্ষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বক্তব্য শেষে শত শত নেতাকর্মী একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com