রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কখন উঠবে সূর্য স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধের দাবী- যাত্রী কল্যাণ সমিতি সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা নড়াইলের নড়াগাতীতে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার, থানায় মামলা সিলেটে জুড়ে মৌসুমের শুরুতে বৃষ্টির ছোঁয়া, চা বাগান গুলোতে ফিরে পেয়েছে সবুজের সমারোহ বর্তমান বিশ্ব ব্যবস্থা ও রাষ্ট্রব্যবস্থা: মানবজাতির ভবিষ্যৎ আরও কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ছড়ানোয় আমিরাতে বাংলাদেশিসহ ১০ জন গ্রেপ্তার মাধবপুরে শেষ সময়ে জমে উঠেছে ঈদের বাজার সক্রিয় অসাধু চক্র

১৬ মে থেকে মিলবে টিসিবির পণ্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২
  • ১১০ Time View
TCB

আগামী সোমবার (১৬ মে) থেকে খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে প্রতিষ্ঠান মুখপাত্র হুমায়ুন কবির বলেন, তারিখ নির্ধারিত হলেও কী পরিমাণ পণ্য বরাদ্দ ও সেগুলোর দাম এখনো নির্ধারিত হয়নি। দুই একদিনের মধ্যে বৈঠক করে সেটা নির্ধারণ করা হবে।

ওই বৈঠকে টিসিবির সয়াবিন তেলের দাম কত হবে সে বিষয়টি জোরালোভাবে প্রাধান্য পাবে। কারণ টিসিবি বিক্রয় কার্যক্রম শুরুর পর থেকে দফায় দফায় সয়াবিন তেলের দাম বেড়েছে। সেজন্য বাজারদরের সঙ্গে সয়াবিনের দাম সমন্বয় হবে কি না, নাকি আগের দামে প্রতি লিটার ১১০ টাকায় বিক্রি হবে, এই সিদ্ধান্ত দেবে বাণিজ্য মন্ত্রণালয়।

শেষ দফায় গত এপ্রিলে টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ১১০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা কেজি দরে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ কিনতে পারছিলেন। আর মসুর ডাল ৬৫ টাকা কেজি। অন্যদিকে রোজার মাসকে কেন্দ্র করে গত মার্চ ও এপ্রিল মাসে সারাদেশে তালিকাভুক্ত এক কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের সুলভ মূল্যের পণ্য বিতরণ করেছিল টিসিবি। আগামী জুনের পর সরকার এ ধরনের আরেকটি কর্মসূচি হাতে নেওয়ার চিন্তা করছে বলেও কয়েকদিন আগে জানিয়েছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS