
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৩ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ১ হাজার ১৩৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২২ কোটি ৩৭ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ১ হাজার ২৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৩২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২২৫ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved