1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

চুয়াডাঙ্গায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ১০.১৭ পিএম
  • ৫৭ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাসুদুর রহমান সরকার।

সভায় জেলার কৃষি সম্প্রসারণ সংশ্লিষ্ট কর্মকর্তা, কৃষি বিশেষজ্ঞ এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে আবাদ ও উৎপাদন পরিকল্পনা, আউশ ধান, পাট, সবজি ও অন্যান্য ফসলে মানসম্মত বীজ সরবরাহ, গবেষণা প্রণোদনা কার্যক্রম পর্যালোচনা, নতুন জাতের ফসল চাষে কৃষকদের উৎসাহ প্রদান, ইউনিয়ন কৃষি তথ্য সেবা সম্প্রসারণ এবং তদারকি কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এছাড়াও, সভায় বারি সরিষা, টমেটো, পেয়ারা ও অন্যান্য ফল ও সবজির সম্ভাবনাময় জাত চাষাবাদ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। সভায় কৃষকদের সঠিক সময়ে সঠিক পরিমাণে সার ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয় এবং এর জন্য সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বিশেষ আলোচনার মধ্যে ছিল বিদেশি রড মিনিকেট ও খাটো বাবু জাতের ধানের পরিবর্তে বিএডিসির ব্রি ধান ২৮, ২৯, ৭৪, ৮৯, ৯২ ও ১০৮ জাতের ধান চাষের পরামর্শ। বিশেষ করে ব্রি ধান ১০৮ শতকে প্রতি বিঘায় ৩২ থেকে ৩৫ মণ ফলন দিতে সক্ষম হওয়ায় তা অধিক লাভজনক হিসেবে চিহ্নিত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিজ প্রত্যায়ন অফিসার নূরুল ইসলাম, পিএসও (অতিরিক্ত) ব্রি-কুষ্টিয়া মোঃ মাসুকুর রহমান সরকার, হার্টিকালচারের এডিডি দেবাশীষ কুমার দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এডিডি কৃষ্ণ রায়, মিঠু চন্দ্র অধিকারী, যেন দেবাশীষ, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার আনিসুর রহমান, জীবননগর উপজেলার মোঃ আলমগীর হোসেন, আলমডাঙ্গার রেহেনা পারভীন, দামুড়হুদার শারমিন আক্তার, বিএফএ প্রতিনিধি আকবর আলী, কৃষি বিপণন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মাগুরা বিনা উপকেন্দ্রর ড. সুমন চৌহান এবং কৃষক প্রতিনিধি আব্দুল কাদির সোহান।

সভায় নতুন জাতের ফসল, উদ্ভাবনী প্রযুক্তি এবং আধুনিক কৃষিপদ্ধতির প্রসার ঘটিয়ে চুয়াডাঙ্গাকে একটি আধুনিক কৃষিনির্ভর জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভা শেষে উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার সকলকে ঐক্যবদ্ধভাবে কৃষি উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “সঠিক পরিকল্পনা, প্রযুক্তির ব্যবহার ও সমন্বিত প্রচেষ্টায় কৃষকের কল্যাণ নিশ্চিত করা সম্ভব।”

এ সভার মাধ্যমে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রম আরও সুসংহত হবে এবং জেলার কৃষকসমাজ উপকৃত হবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com