1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

নড়াইলের নড়াগাতীতে পানিতে ডুবে দুই জন শিশুর মৃত্যু 

  • আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৯.৫৫ এএম
  • ৫২ Time View

 
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের উত্তর খাশিয়াল গ্রামে পুকুরে ডুবে শাকিব শেখ (৫) ও মানিক ইসলাম (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।  মৃত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।  

নিহত সাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে এবং মানিক বরিশাল জেলার আরিফুল ইসলাম এর ছেলে। মানিকের বাবার বাড়ি বরিশালে হলেও সে মায়ের সঙ্গে মামাবাড়িতেই থাকত।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালের দিকে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল শিশু দুটি। পরিবারের সদস্যরা সে সময় ব্যস্ত থাকায় তারা নজরের বাইরে চলে যায়। একপর্যায়ে খেলতে খেলতে পাশের একটি পুকুরে পড়ে যায় তারা। সন্ধ্যার পর তাদের বাড়িতে না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায়  রাত সাড়ে ৮টার দিকে অপর শিশুর মরদেহও উদ্ধার করা হয়।

খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শিশুরা খেলা করতে করতে পরিবারের সবার অজান্তে পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।”

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, “দুই শিশু খেলাধুলার সময় দুর্ঘটনাবশত পুকুরে পড়ে মারা যায়। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com