
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৩৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ২৫ লাখ ৪৮ হাজার ৮১৭টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। কোম্পানিটির ৩৯ লাখ ৭৮ হাজার ৬৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৮০ লাখ টাকা।
শাইনপুকুর সিরামিকস তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৯২ লাখ ৯৭ হাজার ৩১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৫৫ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ হাউজিং, ইউনিক হোটেল, আইপিডিসি ফিন্যান্স, জিপিএইচ ইস্পাত, ওরিয়ন ফার্মা, প্রভাতি ইন্স্যুরেন্স ও জিএসপি ফিন্যান্স লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved