1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

মেহেরপুরে বিএডিসির বীজ ডিলার প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৯.৪০ পিএম
  • ৮৮ Time View

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: কৃষক পর্যায়ে বিএডিসির বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় “বীজ ডিলার প্রশিক্ষণ ২০২৪-২৫” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় মেহেরপুর জেলার বাড়াদীস্থ বিএডিসি হিমাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার প্রায় শতাধিক বীজ ডিলার অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি খুলনা অঞ্চলের যশোর বিভাগের বীজ বিপণন শাখার যুগ্ম পরিচালক এ. কে. এম. কামরুজ্জামান শাহিন। সভাপতিত্ব করেন বিএডিসি কুষ্টিয়া অঞ্চলের উপ-পরিচালক মুহাম্মদ আশরাফুল আলম।

এছাড়াও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ শফিকুল আলম, বীপ্রকে-র উপ-পরিচালক মোঃ হাফিজুল ইসলাম, সবজি বীজ শাখার উপ-পরিচালক গোলক নাথ বনিক, বারাদি খামারের উপ-পরিচালক মোঃ মিনহাজ উদ্দিন, কন্দাল ফসল উন্নয়ন শাখার উপ-পরিচালক মোঃ এনামুল হক, আমলা খামারের উপ-পরিচালক মোঃ হামিম, কুষ্টিয়া জেলার জেলা বীজ সমন্বয় কর্মকর্তা (ডিএসসিও) মোঃ কামরুজ্জামান, চুয়াডাঙ্গা জেলার ডিএসসিও মোঃ নূর আলম, বীজ বিপণন চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পরিচালক মোঃ সুমন এবং আমঝুপির ডাল ও তৈলবীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপ-পরিচালক মোঃ জিয়া।

প্রশিক্ষণে মানসম্পন্ন বীজ সরবরাহ, ভেজাল বীজ প্রতিরোধ এবং কৃষকের দোরগোড়ায় নির্ভরযোগ্য বীজ পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ডিলারদের মাঝে সনদ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com