
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এসিআই ফরমুলেশন লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১৮ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২০৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩২৪ বারে ৯ লাখ ৫৯ হাজার ৯৭২টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বঙ্গজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১২ টাকা ৪০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৩৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৬০ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ডাইং, এনভয় টেক্সটাইল, তাকাফুল ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, আইএফআইএলএসএল মিউচ্যুয়াল ফান্ড, জিএসপি ফিন্যান্স ও আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved