1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

দেশে মাথাপিছু আয় বেড়েছে

  • আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২, ৩.৫৩ পিএম
  • ১৭১ Time View

চলতি ২০২১-২২ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দুই হাজার ৮২৪ মার্কিন ডলারে পৌঁছেছে। টাকার হিসেবে যা দুই লাখ ৪১ হাজার ৪৭০ টাকা হয়েছে। গত বছরে এটি ছিল দুই হাজার ৫৯১ মার্কিন ডলার। একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে সাত দশমিক ২৫ শতাংশ, গত বছর যা ছিল ছয় দশমিক ৯৪ শতাংশ।

মঙ্গলবার (১০ মে) একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী এ সভায় সভাপতিত্ব করেন।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘মাথাপিছু আয় বেড়ে দুই হাজার ৮২৪ মার্কিন ডলার যৌক্তিক। আমাদের হিসেবে মাথাপিছু আয় ঠিক আছে। আয় বৃদ্ধিতে এবার ঈদে হাট-বাজারে বেশি বেচাকেনা হয়েছে। গ্রামেও প্রত্যেকের হাতে মোবাইল, কেউ খালি পায়ে নেই। মানুষের প্রকৃত আয় বেড়েছে। গত অর্থবছরে ছিল দুই হাজার ৫৯১ ডলার, সেটাও ঠিক ছিল।’

তিতি আরও বলেন, ‘গ্রামে মূল্যস্ফীতি বেশি, কারণ গ্রামে ডিমান্ড বেশি। শ্রমিকের ঘাটতি আছে। গার্ন্টেসগুলো নারী শ্রমিক পাচ্ছে না। দেশে বৈষম্য আছে, পৃথিবীর সব দেশেই এটা আছে। তবে ধীরে ধীরে বৈষম্য কমে আসবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com