1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

নড়াইলে আরজেএফ অর্থ সচিব ফারুকুল ইসলাম এর স্মরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৮.৩৫ পিএম
  • ১২৩ Time View

নড়াইল প্রতিনিধি: নড়াইলে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র অর্থ সচিব ফারুকুল ইসলাম এর জীবন ও কর্ম শীর্ষক স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত ৪জুলাই শুক্রবার বিকাল ৪টায় নড়াইল শহরের ধোপাখোলা মোড়ের পাশে অবস্থিত কফি হাউজে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আরজেএফ মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরজেএফ সিনিয়র যুগ্ম মহাসচিব ও নড়াইল জেলা আরজেএফ’র সভাপতি সাজ্জাদ আলম খান সজল, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করেন আরজেএফ’র স্থায়ী পরিষদ সদস্য মোঃ উজ্জ্বল খান।
ফারুকুল ইসলামের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন- আরজেএফ সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মোঃ এনামুল হক, কেন্দ্রীয় সহ-গণযোগাযোগ সম্পাদক সুমন চক্রবর্তী, কেন্দ্রীয় স্থায়ী পরিষদ সদস্য দেব প্রসাদ দাশ, সহ-সাহিত্য সম্পাদক মামুন মোল্লা, আন্তর্জাতিক সম্পাদক মিলন মল্লিক প্রমুখ।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বিভাগীয় প্রতিনিধি সুলতান মাহমুদ, এশিয়ান টিভি নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ হোসেন, নড়াইল জেলা আরজেএফ আইন উপদেষ্টা এ্যাড: রিয়াজুল ইসলাম, আইন সম্পাদক এ্যাড: রাকিব হাসান, নড়াইল জেলা আরজেএফ যুগ্ম সম্পাদক সুলতান মোল্লা, নড়াইল জেলা আরজেএফ’র নারী বিষয়ক সম্পাদক সোহানা পারভীন জনি প্রমুখ।

মোঃ ফারুকুল ইসলাম এর কর্ম জীবন তুলে ধরেন আরজেএফ সংগঠনের সাংবাদিকবৃন্দ। হঠাৎ এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কেউ কল্পনা করতে পারি নাই।তিনি একজন অত্যান্ত ভালো মনের মানুষ ছিলেন। তিনি আরজেএফ অর্থ সচিবের দায়িত্ব পাওয়ার পর দায়িত্ব কখনই অবহেলা করেন নাই। তিনি সাদা মনের মানুষ ছিলেন, সকলেই তার জন্য দোয়া করেন। সেই সাথে তার মৃত্যেতে গভীর শোক প্রকাশ করেন। অনুষ্ঠান দোয়া পরিচালনা করেন আরজেএফ কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক উলফাত শেখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com