1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিওভুক্তি ও স্বীকৃতির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৪.৫৭ পিএম
  • ১২৭ Time View

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিওভুক্তি, স্থায়ী স্বীকৃতি এবং ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানের দাবিতে আজ মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এই মানববন্ধনে জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে পৃথকভাবে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে সারা দেশে ১,৭৭১টি অনুমোদিত প্রতিবন্ধী বিদ্যালয় দীর্ঘদিন ধরে এমপিওভুক্তি ও স্থায়ী স্বীকৃতির অপেক্ষায় রয়েছে।

এ সময় বক্তারা বলেন, “প্রতিবন্ধী শিশুদের শিক্ষা অধিকার নিশ্চিত করতে হলে অবিলম্বে এসব বিদ্যালয়কে এমপিওভুক্তির আওতায় আনতে হবে। অনেক শিক্ষক নামমাত্র সম্মানীতে মানবেতর জীবনযাপন করছেন।”

স্মারকলিপিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী ২০১৯ সালের ১০ ডিসেম্বর প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। শিক্ষা নীতিমালা ২০১১ অনুযায়ী প্রতিটি উপজেলায় একটি করে বিশেষায়িত প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার কথা থাকলেও তা আজও কার্যকর হয়নি।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন:

চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাকিম মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক শিরিনা আক্তার, সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন বাবু, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আহসান হাবীব, ও সহজ সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন অনেকেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com