1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় সিলেটে অপরাধ জগতের অন্তরালে বাপ্পির ভয়ংকর ফাঁদ, স্বস্থি ফিরে পেয়েছে তোপখানাবাসী ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী “ফল মেলা-২০২৫”-এর বর্ণাঢ্য উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৪.৫০ পিএম
  • ৫২ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: “দেশি ফল বেশি খাই – আসুন ফলের গাছ লাগাই”—এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপী “ফল মেলা-২০২৫”। জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, চুয়াডাঙ্গার যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৪ জুন) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মেলাটি বসেছে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ের সন্নিকটে, যেখানে ৬টি স্টলে জেলার বিভিন্ন উদ্যোক্তা ও চাষিরা তাঁদের উৎপাদিত দেশীয় ফল প্রদর্শন ও বিক্রির জন্য অংশগ্রহণ করেছেন। মেলা চলবে আগামী ২৪- থেকে ২৬ জুন পর্যন্ত।

মেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে চুয়াডাঙ্গার বিখ্যাত আম ও লিচু। এছাড়াও ড্রাগন ফল, জামসহ নানা মৌসুমি ও দেশীয় ফল স্থান পেয়েছে স্টলগুলোতে, যা দর্শনার্থী ও ক্রেতাদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার উপপরিচালক মোঃ মাসুদুর রহমান সরকার।

আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিরিন বিনতে আজিজ, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শিরিন শারমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, মুখ্য সংগঠক সজীবুল ইসলাম, সদর এসিল্যান্ড এ এস এম আসিস মোমতাজ, সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) আব্দুল্লাহ আল নাঈম, বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তাবৃন্দ, বিসিআইসির সার ডিলারগণ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আয়োজকরা জানিয়েছেন, এই মেলার মূল উদ্দেশ্য হলো দেশীয় ফলের উৎপাদন ও বাজারজাতকরণে আগ্রহ সৃষ্টি করা এবং সাধারণ মানুষের মাঝে ফলভিত্তিক চাষাবাদের সম্ভাবনা ও গুরুত্ব তুলে ধরা।

এই তিন দিনব্যাপী ফল মেলা জেলার কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com