
নিজস্ব প্রতিবেদকঃ ইরানে মার্কিন সাম্রাজ্যবাদের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান সংবাদপত্রে প্ররিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গত কয়েকদিন ধরে মার্কিনি মদতে জায়নবাদী ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় ধ্বংসাত্মক হামলা চালিয়ে আসছে। আমেরিকাসহ পশ্চিমা সাম্রাজ্যবাদী অপশক্তি এই হামলার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে যুক্ত তা সরাসরি স্বীকার না করলেও ট্রাম্পের কথায় যুক্ত থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছিল।
নেতৃদ্বয় বলেন, আমেরিকাসহ সমগ্র পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির সহায়তায়ও ইসরায়েল যখন পেরে উঠছিল না, তখন যতটুকু মুখোশের আড়ালে ছিল তা থেকেও বেরিয়ে এসে বরাবরের মতো সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমেরিকা সরাসরি ইরানে হামলা শুরু করেছে। এতে করে স্পষ্ট হচ্ছে আমেরিকা ও তার মিত্ররা কতটা বেপরোয়া ও বিধ্বংসী হয়ে উঠেছে। যা বিশ্ব শান্তি ও সভ্যতার জন্য আরও বড়ো ধরনের অশনি সংকেত এবং বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি।
নেতৃদ্বয় আরও বলেন, আমরা দেখছি বিশ্বের বিবেকবান মানুষ প্রতিবাদে যখন সোচ্চার তখন আমাদের সরকারের নীরবতা তাদের শ্রেণীচরিত্র ও সাম্রাজ্যবাদী তোষণ নীতিকে আরও পরিষ্কার করে তুলেছে আমরা সরকারের এহেন আচরণের নিন্দা জানাই।
নেতৃদ্বয় আরও বলেন, বিশ্ব শান্তি ও সভ্যতা বিরোধী যুদ্ধ সহ সাম্রাজ্যবাদী সকল বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশ ও বিশ্বের বিবেকবান মানুষদের এগিয়ে আসতে হবে
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved