1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় সিলেটে অপরাধ জগতের অন্তরালে বাপ্পির ভয়ংকর ফাঁদ, স্বস্থি ফিরে পেয়েছে তোপখানাবাসী ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী

চুয়াডাঙ্গায় গরুর জন্য আবাসিক হোটেল, প্রতিদিন ভাড়া ৫০০ টাকা

  • আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৮.১২ এএম
  • ১০৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজারে গরুর জন্য গড়ে উঠেছে ব্যতিক্রমধর্মী একটি আবাসিক হোটেল—‘আরিফ গবাদি প্রাণীর হোটেল কাম ওয়্যারহাউস’। গরু রাখার জন্য প্রতিদিন গুনতে হবে ৫০০ টাকা। হোটেলে রয়েছে গরুর গোসল, দিনে চার বেলা খাবার, ঘোরাফেরার সুযোগসহ উন্নত ব্যবস্থাপনা।

এই অভিনব উদ্যোগ নিয়েছেন স্থানীয় গরু ব্যবসায়ী আরিফুল ইসলাম। তার মতে, গরু কিনে আরেকটি গরু কেনার সময় আগের গরু কোথায় রাখবেন—এ দুশ্চিন্তা থেকেই এই হোটেলের ধারণা। হাটের পাশে হওয়ায় ব্যাপারীরা এখানে গরু রেখে অন্য হাটে গিয়ে আরেকটি গরু কিনতে পারছেন।

হোটেলে আপাতত ১৭টি গরু রাখার ব্যবস্থা রয়েছে। সিসিটিভির আওতায় আনার পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে হোটেলটি আরও সম্প্রসারণ করা হবে।

গরুর জন্য নির্ধারিত খাবার পাত্রে সবসময় খাবার মজুত থাকে—গরু যখন খেতে চায়, তখনই খেতে পারে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে প্রশিক্ষিত কর্মীরা গরুর দেখভাল করেন।

চুয়াডাঙ্গা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. সাহাবুদ্দিন বলেন, “এটি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। ব্যাপারীরা এর মাধ্যমে উপকৃত হচ্ছেন। ভবিষ্যতে এই হোটেলের পরিধি আরও বাড়বে বলে আশা করছি।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com