
স্টাফ রিপোর্টারঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়ারউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২ জুন) দুপুরে উপজেলার তারাবো পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তারাবো পৌর অডিটোরিয়ামে এক হাজার পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড. হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, তারাবো পৌর বিএনপি
সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু,তারাবো পৌর যুবদলের আহবায়ক আফজাল কবীর,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া,রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুম বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved