1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

কালিয়ায় রাস্তা সংস্কার কাজে সীমাহীন অনিয়মের অভিযোগ

  • আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫, ২.০৩ পিএম
  • ১১১ Time View

নড়াইল প্রতনিধি: নড়াইলের কালিয়া উপজেলা বারোইপাড়া থেকে মহাজন বাজার পর্যন্ত সাড়ে চৌদ্দ কিলোমিটার রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। যথাযত কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের যোগসাযোসে শিডিউল মোতাবেক কাজ হচ্ছেনা। স্থানীয়রা অনিয়মের অভিযোগ করলেও কর্তৃপক্ষ আমলে না নিয়ে নিম্ন

মানের কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

উপজেলা প্রকৌশলী কালিয়ার দফতর থেকে জানা যায়,ওই সড়কের দুই পাশে ৩/৩ ফুট প্রশস্ত করণের কাজ চলছে। ওখানে নিয়মের তোয়াক্কা না করে পাইপ লাইনে বলগের সাহায্যে বালু দেওয়া হচ্ছে এবং নীচে ১০ ইঞ্চি বালু দেওয়ার কথা থাকলেও সরেজমিনে গিয়ে অধিক বালু ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরবর্তী ধাপে ৫০/৫০ ভাগ খোয়া ও বালুর মিশ্রণ দেওয়ার কথা অথচ দেওয়া হচ্ছে অনুমান ৭০% বালু এবং ৩০ % ইটের খোয়া। সচেতন মহলের ধারণা এলজিইডি অফিস সঠিক তদারকির অভাবে ২২ কোটি ৯১ লক্ষ টাকার এ কাজে চলছে ব্যাপক অনিয়ম।

অনিয়মের বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইডেন প্রাইজের সাইট ম্যানেজার ইমরুলের সাথে মুঠো ফোনে কথা হলে ৫% অনিয়ম হতে পারে বলে স্বীকার করেন। তবে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এবং ঢাকার পিডি এসে ল্যাবে টেস্ট করে গেছে বলে তিনি জানান।

এ বিষয়ে কালিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রনাব কান্তি বল বলেন, ঠিকাদারের কথা ভুল এবং এ কাজে অনিয়মের কোন সুযোগ নেই। আমি ওই সড়কের কাজ চেক করেছি। অনিয়ম পাইনি। তবে অভিযোগ স্থলে এখনো পরীক্ষা করা হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com