1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় সিলেটে অপরাধ জগতের অন্তরালে বাপ্পির ভয়ংকর ফাঁদ, স্বস্থি ফিরে পেয়েছে তোপখানাবাসী ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী

চুয়াডাঙ্গায় বিসিআইসি সার ডিলারের অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি, দাবি না মানলে কর্মসূচির হুঁশিয়ারি কৃষকদের

  • আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫, ৬.২১ পিএম
  • ৬৫ Time View

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক ও জেলা কৃষি কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী সাধারণ কৃষকরা।

বুধবার, ২৮ মে দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা এই স্মারকলিপি হস্তান্তর করেন। একইসঙ্গে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছেও অভিযোগের অনুলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে কৃষকরা অভিযোগ করেন, বেগমপুর ইউনিয়নে নিযুক্ত বিসিআইসির সার ডিলার আকবর আলী দীর্ঘদিন ধরে সাধারণ কৃষকদের ন্যায্য সারের অধিকার থেকে বঞ্চিত করে আসছেন। বরাদ্দপ্রাপ্ত সার তিনি সিন্ডিকেটের মাধ্যমে বেশি দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন, ফলে কৃষকদেরকে উচ্চমূল্যে সার কিনে চাষাবাদ করতে হয়।

কৃষকরা আরও জানান, ডিলারের ব্যবসা প্রতিষ্ঠান ইউনিয়নের বাইরে হিজলগাড়ী বাজারে হওয়ায় সাধারণ কৃষকদের সেখানে গিয়ে সার সংগ্রহ করতে চরম ভোগান্তিতে পড়তে হয়। এমনকি অনেক সময় ডিলারের কর্মচারীদের হাতে লাঞ্ছিতও হতে হয়। এ বিষয়ে কেউ প্রতিবাদ করতে চাইলে ডিলার আকবর আলী রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা-হামলার ভয় দেখান।

স্মারকলিপিতে তারা দাবি করেন, দুর্নীতিবাজ এই ডিলারের ডিলারশিপ বাতিল করে বেগমপুর ইউনিয়নে একজন সৎ ও স্থানীয় ডিলার নিয়োগ দিতে হবে, যাতে সাধারণ কৃষকরা ন্যায্য দামে সহজেই সার সংগ্রহ করতে পারেন।

স্মারকলিপি প্রদানকালে কৃষকরা জেলা প্রশাসককে হুঁশিয়ার করে বলেন, “আমাদের ন্যায্য দাবি যদি দ্রুত মেনে না নেওয়া হয়, তাহলে বাধ্য হয়ে জেলা কৃষি সম্প্রসারণ অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।”

উল্লেখ্য, এ সংক্রান্ত অনুলিপি কৃষি সচিব, বিসিআইসি চেয়ারম্যান, বিএফএ চেয়ারম্যান ও বিএডিসির সংশ্লিষ্ট দপ্তরে ডাকযোগে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com