1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস, ১৫ মে পর্যন্ত নেই বৃষ্টির সম্ভাবনা

  • আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫, ৯.৫২ পিএম
  • ৮২ Time View

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় আজও তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। রবিবার (১১ মে) জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৫ মে পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে এ অবস্থার আরও কয়েক দিন স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।

বৃষ্টিহীন এই দীর্ঘ গরমে চরম ভোগান্তিতে পড়েছে জেলার সাধারণ মানুষ। রাস্তা-ঘাটে মানুষের চলাচল কমে গেছে, দিনের বেশিরভাগ সময় ঘরে অবস্থান করছেন অনেকে। বিশেষ করে দিনমজুর, রিকশা ও ইজিবাইকচালকরা পড়েছেন সবচেয়ে বিপাকে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বইছে এবং এটি এখন অতি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ জানিয়েছেন, “এই ধরনের তাপপ্রবাহে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়াই ভালো। বাইরে গেলে ছাতা ব্যবহার এবং বারবার বিশুদ্ধ পানি পান করতে হবে। হিটস্ট্রোকের ঝুঁকি বেশি, তাই অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”

চুয়াডাঙ্গাবাসীর জন্য এই বৈরি আবহাওয়া বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গাছ লাগানো, জলাধার রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে এমন তাপপ্রবাহ কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com