1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ভারতে পালানোর চেষ্টা: দর্শনায় ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আওয়ামী লীগের সাবেক নেতা গ্রেপ্তার

  • আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫, ৩.২৭ পিএম
  • ৯৩ Time View

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের সাবেক নেতা ও জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে (৬৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। জয়নগর ইমিগ্রেশন পুলিশ জানায়, গোলাম মোর্তুজা পাসপোর্টে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে তার পরিচয় ও তথ্য যাচাই-বাছাই করে দেখা যায়, তার বিরুদ্ধে এক বিএনপি নেতাকে অপহরণপূর্বক নির্যাতনের অভিযোগে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা রয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, গ্রেপ্তার গোলাম মোর্তুজাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com