1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

আওয়ামী লীগ নিষিদ্ধে চুয়াডাঙ্গায় ছাত্রসমাজের নামাজ আদায় ও আনন্দ মিছিল

  • আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫, ৯.৪৩ এএম
  • ৯০ Time View

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে ছাত্রসমাজের পক্ষ থেকে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) রাত ১১টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে দুই রাকাত নফল নামাজ আদায়ের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, সদস্য সচিব সাফফাতুল ইসলাম, মুখ্য সংগঠক সজীব এবং ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর ও ইসলামিক কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বড় বাজারে গিয়ে শেষ হয়। সেখানে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞাকে ‘জনগণের বিজয়’ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও দেশবিরোধী রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলাম বাংলাদেশ, এবং ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রনেতারা বলেন, দেশের স্বার্থ রক্ষায় সকল বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com