
নিজস্ব প্রতিবেদকঃ শহীদ জিয়া স্মৃতি সংসদ এর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ মে রবিবার সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহীদ জিয়া স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি কাজী জয়নাল আবেদিন কচি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক প্রফেসর আনোয়ার হোসেন মন্ডল। সংগঠনের সদস্য সচিব আব্দুর রহিম মাঝির পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আক্তার মাহমুদ খান, ঢাকা মহানগর কমিটির সভাপতি ঢালী মোহাম্মদ দেলোয়ার, শফিকুল ইসলাম স্বপন, মোঃ ফজলুল হক ভূঁইয়া, আতাউর রহমান চৌধুরী, হাজী আব্দুল খালেক মোল্লা, হাজী আব্দুল কুদ্দুস মোড়ল, মাহবুব হোসেন মোল্লা, মোঃ নূর হোসেন, আমিনুল ইসলাম আমিন, মোঃ শাহীন, লাল চাঁন মিয়া, সালমা আজিজ সহ ঢাকা মহানগরের সকল থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মোনাজতের মাধ্যমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved