
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার ডিএসইতে ৯৭২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫০৩ কোটি ৮৩ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৪৬৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৬৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪৯ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৬টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উথানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১৩ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved