রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে হাক্কানি পাল্প ‘দুর্নীতি রোধ করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না’- তারেক রহমান মহেশখালী ভিক্ষু সমিতির কার্যকরী কমিটি পুনর্গঠন ইতালি প্রবাসী রফিকুল ইসলাম সজীবকে বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৪ আসামী আটক ফুলপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রশিক্ষণ ও প্রশাসনের সমন্বয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত ত্রিশালে মোবাইল_কোর্ট পরিচালনায় অবৈধ বালু উওোলন করায় কারাদণ্ড ও জরিমানা আদায় গফরগাঁওয়ে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ সম্পর্কে অবহিতকরণসভা অনুষ্ঠিত গণভোট গণবিরোধী হিসেবে বিবেচিত হবে : মোমিন মেহেদী OGSB এর প্রস্তাবিত কর্মসূচিকে ঘিরে বিতর্ক

রেলমন্ত্রী স্বীকার করলেন টিকিট ছাড়া ব্যক্তিরা তাঁর আত্মীয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৮ মে, ২০২২
  • ৭২ Time View

অবশেষে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন স্বীকার করেছেন যে সম্প্রতি টিকিট না নিয়ে যে তিনজন যাত্রী ট্রেনে ওঠেছিলেন এবং বাংলাদেশ রেলওয়ের টিকিট নিরীক্ষক (টিটিই)তাদের জরিমানা করেছিলেন, তারা ছিলেন তাঁর আত্মীয়।

রবিবার (৮ মে) ঢাকা রেলভবনের সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, যে মহিলাটি টিটিই শরীফের বিরুদ্ধে কুর্নিশ করেছিলেন তিনি হলেন রেলমন্ত্রীর স্বয়ং স্ত্রী। তিনি বলেন, “আমি জানতাম না গতকাল (৭ মে) পর্যন্ত, যাদেরকে টিকেট না নেওয়ার অপরাধে জরিমানা করা হয়েছে তারা আমার স্ত্রীর আত্মীয়”, এবং “আমার স্ত্রী সেই টিটিইকে বরখাস্ত না করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন” ।

জানা গেছে, সংশ্লিষ্ট টিটিইকে তাঁর কার্যে বহাল রাখা হয়েছে। এছাড়া রেলওয়ের পাক্ষী ডিসিও নাসির উদ্দিনকে শোকজ করা হয়েছে।

সম্মেলনে মন্ত্রীকে টিআইবির প্রতিক্রিয়া সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন,তাড়াহুড়োর মধ্যেই টিআইবি তার মতামত দিয়েছে। তারা ওই ঘটনায় আমার সংযুক্ততা আছে কি-না তা দেখে নি।

শুক্রবার (৬ মে) ঐ তিনজন যাত্রী টিকিট ছাড়াই ট্রেনে ওঠে যায়। সে সময় ট্রেনের টিটিই টিকেট চেক করতে আসলে যাত্রীরা রেলমন্ত্রীর আত্মীয় বলে পরিচয় দেয়। এটা জেনেও টিটিই তাদেরকে জরিমানা করে ও তাদের সাথে দুর্ব্যবহা্র করে যার জন্য টিটিইকে বহিষ্কার করা হয়।

রেলমন্ত্রী গতকাল (৭ মে) দাবি করেছেন যে ঐ তিনজন যাত্রী তাঁর কেউ নন। সাংবাদিকদের প্রশ্নকালে তিনি বলেন, “এরা আমার কেউ না। আমার নাম ভাঙিয়ে কেউ হয়তো সুবিধা নেওয়ার চেষ্টা করেছে”।

রেলের ঘটনা সর্বত্র সমালোচিত হয়েছে। অনেকেই মন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS