1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

  • আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১২.০৭ পিএম
  • ১০৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে হাফিজুল সরদার (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

গতকাল শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ধুবইল ইউনিয়নের গেটপাড়া এলাকার ১৮০/২নং রেলওয়ে পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুল সরদার উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাসিন্দা।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় হাফিজুল। এরপর পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেলে ঘটনাস্থলে এসে নিহতের স্বজনেরা তার মরদেহ শনাক্ত করে। 

নিহতের স্বজনরা জানায়, হাফিজুল জুতা স্যান্ডেলের ব্যবসা করতেন। স্থানীয় পোড়াদহ বাজারে তার একটি দোকান রয়েছে। এর আগে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। 

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, দুপুরে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com