
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির রাইট আবেদন শুরু হবে আগামী ৭ জুন। চলবে আগামী ২৮ জুন পরযন্ত।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ২৩ মে কোম্পানিটির রাইট ইস্যু সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
গত ২০ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৮২১তম কমিশন সভায় কোম্পানিটির রাইট শেয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।
অনুমোদিত প্রস্তাব অনুসারে, সোনালী পেপার ১:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved