
দেশ অর্থনৈতিক অগ্রযাত্রার যে মহাসড়কে উঠে এসেছে, এর অন্যতম কৃতিত্ব ব্যাংক খাতের। স্বাধীনতার পর ব্যাংকের অর্থায়নে দেশে গড়ে উঠেছে বিশাল উদ্যোক্তা শ্রেণি, যাদের হাত ধরে বিস্তৃত হয়েছে বেসরকারি খাত। আজকের যে অর্থনৈতিক উত্তরণ, তার পেছনে রয়েছে ব্যাংক খাতের অসামান্য অবদান।
আজ বুধবার (২৯ ডিসেম্বর) হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত বণিক বার্তার দ্বিতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২১ এ বক্তারা এ মন্তব্য করেন। ‘পাঁচ দশকের উন্নয়ন অভিযাত্রায় কেন্দ্রীয় ব্যাংক’- এই শিরোনামে সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
সম্মানিত অতিথি হিসেবে আলোচনা করেন সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, ড.সালেহউদ্দিন আহমেদ, ড. আতিউর রহমান ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved