
পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য ইউনিয়ন ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর আবেদন আজ ৩০ ডিসেম্বর,বৃহস্পতিবার শেষ হবে। এর আগে কোম্পানিটি গত ২৬ ডিসেম্বর, রোববার আইপিও’র আবেদন গ্রহণ শুরু করেছিল।
ডিএসই ও ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির আইপিও অনুমোদন দেয়।
সূত্র জানায়, ইউনিয়ন ব্যাংক পুঁজিবাজারে ৪২ কোটি ৮০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৮ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved