1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

বিকাশ প্রতারণা চক্রের দুই সদস্য দর্শনা থানা পুলিশের জালে আটক উদ্ধার মোবাইল ফোন ও নগদ ২৫,০০০ টাকা

  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১১.৪৪ পিএম
  • ১১৩ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশের অভিযানে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ও নগদ ২৫,০০০ টাকা জব্দ করা হয়।

 দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্ত্বাবধানে, দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।

 ৮ এপ্রিল ২০২৫ তারিখ রাত ১০ টার সময় দর্শনা থানাধীন পুরাতন বাজার ‘দোয়েল মেডিকেল হল’ এলাকা থেকে প্রতারক চক্রের সদস্য দর্শনা  দক্ষিণ চাঁদপুর (স্কুলপাড়ার) মোঃ তাইজুল ইসলাম এর ছেলে মোঃ তাকবির ইসলাম রিয়াদ (৩০) কে হাতেনাতে নগদ ২৫,০০০ টাকাসহ গ্রেফতার করা হয়।

পরবর্তীতে রিয়াদের ব্যবহৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে প্রতারণা চক্রের মূলহোতা নাটোরের লালপুরের মৃত জাবেদ সরদার এর ছেলে মোঃ স্বপন আলী হৃদয় (২৫) কে শনাক্ত করে পুলিশ। ৯ এপ্রিল ২০২৫ তারিখ রাত ১:৩০  মিনিটে দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া রায়পাড়া এলাকার মোঃ জাহিদুল ইসলামের বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত স্বপন আলী হৃদয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে। তিনি জানান, প্রতারণার মাধ্যমে উত্তোলিত টাকা তাকবির ইসলাম রিয়াদের মাধ্যমে দর্শনা এলাকার বিভিন্ন বিকাশ এজেন্টের মাধ্যমে নগদায়ন করে থাকেন। রিয়াদ তার অংশ রেখে অবশিষ্ট টাকা স্বপনের নিকট পাঠিয়ে দিতেন। তদন্তে জানা যায়, গত দুই মাসে এই চক্রটি প্রায় ৫০ লক্ষাধিক টাকার প্রতারণামূলক লেনদেন সম্পন্ন করেছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর জানান দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে, জব্দকৃত প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ও নগদ ২৫,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com