
ঢাকার হাতিরঝিলে একটি বাসার জানালার গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১০ লাখ টাকার মালামাল চুরির খবর পাওয়া গেছে। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গতকাল ৩ মে দিবাগত রাতে ঐ বাসায় চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বুধবার (৪ মে) সকালে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর।
তিনি জানান, বুধবার সকালে হাতিরঝিল থানার মহানগর প্রজেক্টের একটি বাসায় চুরির অভিযোগ পাওয়া গেছে। বাসাটি থেকে স্বর্ণালঙ্কারসহ দামি মালামাল চুরি করে নেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। সরেজমিনে সব তথ্য যাচাই করে দেখা হচ্ছে।
বাসাটি ফাঁকা ছিল কি-না জানতে চাইলে তিনি বলেন, “বাসাটির একটি শোবার ঘরে এ চুরির ঘটনা ঘটেছে। তবে অন্য রুমে বাসার মালিকের বাবা ছিলেন বলে জানা গিয়েছে। বাসা খালি ছিল কি-না তা এখনো নিশ্চিত করা যায়নি। বিস্তারিত তথ্য নিশ্চিত হয়ে পরে বলা যাবে।”
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved