1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

ঈদের রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

  • আপডেট : সোমবার, ২ মে, ২০২২, ৯.০৭ পিএম
  • ২৩৭ Time View

সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ঈদের দিন মঙ্গলবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ৪৮ ঘণ্টা রাজধানীর বেশ কিছু এলাকা এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলেও জানানো হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তিতাসের আওতাধীন এলাকার মধ্যে আমিনবাজার, হেমায়েতপুর, সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জের কিছু এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই কারণে রাজধানীর গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমণ্ডির কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলেও জানিয়েছে তিতাস।

পিজিসিএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে ৩০ ইঞ্চি ব্যাসের একটি পাইপলাইন রক্ষণাবেক্ষণের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের অধিক্ষেত্রাধীন এলাকায় ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com