1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় প্রিয় শহর চুয়াডাঙ্গা ও মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

  • আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১২.৪২ এএম
  • ১০০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ প্রিয় শহর চুয়াডাঙ্গা” এবং স্বেচ্ছাসেবী সংগঠন “মানবিক ফাউন্ডেশন”-এর উপদেষ্টা কমিটির উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার ও ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) দুপুর থেকে শহরের বিভিন্ন স্থান পরিদর্শনের পর সুবিধাবঞ্চিত মানুষের হাতে শাড়ি, পাঞ্জাবি ও অন্যান্য ঈদ উপহার তুলে দেওয়া হয়। এছাড়াও চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়, যাতে সবাই আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন “প্রিয় শহর চুয়াডাঙ্গা” গ্রুপের উপদেষ্টা ও দৈনিক মানবকণ্ঠের চুয়াডাঙ্গা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ হক, প্রধান এডমিন যুবরাজ খান রিমন, এডমিন বুরহান, রাসেল-সহ আরও অনেকে।

ঈদ উপহার পেয়ে খুশি প্রকাশ করেছেন সুবিধাবঞ্চিত মানুষরা। তারা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সহায়তা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

গ্রুপের উপদেষ্টারা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।

মানবিক উদ্যোগের এই প্রচেষ্টা চুয়াডাঙ্গায় ইতিবাচক প্রভাব ফেলছে এবং সমাজের অন্যান্যদেরও অসহায়দের পাশে দাঁড়াতে উৎসাহিত করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com