1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ জ্বালানী তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক

মোমিনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৪.৪৭ পিএম
  • ৯৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোমিনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ ২০২৫) বাদ আসর ইউনিয়ন আমীর মাস্টার বজলুর রহমান পিন্টুর সভাপতিত্বে ও আব্দুল খালেকের সঞ্চালনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমির আনারুল হক মালিক, সদর থানার আমীর মাওলানা বিলাল হোসাইন, থানা সেক্রেটারি মোঃ গোলাম রসুল, জয়েন্ট সেক্রেটারি মোঃ শাহিনুর রহমান শাহিন, এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এই মাসের মাধ্যমে আমাদের আত্মিক শুদ্ধি প্রয়োজন, পাশাপাশি চাঁদাবাজ ও দখলদার মুক্ত দেশ গড়তে হবে। সকলকে একত্রিত হয়ে কুরআনের আইন বাস্তবায়ন করতে হবে ও কুরআনের আইন অনুযায়ী আগামী দিনে দেশ পরিচালনা করতে হবে, যাতে হানাহানি ও খুনোখুনি বন্ধ হয়। কোরআনের আইন বাস্তবায়ন হলে ধর্ষণ চাঁদাবাজ দখলদারিত্ব আর করার সুযোগ থাকবে না, তাই আগামীদিনে দেশকে শান্তি শৃঙ্খলা আনতে জামাত ইসলামীর কাতারে সামিল হোন।

ইফতার মাহফিলে শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com