
ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী'কে গ্রেফতার করেছে সিপিসি-২, র্যাব-১৪ সদস্যরা।
গ্রেফতারকৃত হলেন ভৈরব উপজেলার আগানগর এলাকার মৃত গাজী মিয়ার ছেলে সুলমান মিয়া(৩৩)
র্যাব-১৪ সূত্রে জানাযায়, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(১৮ মার্চ) দুপুর পোনে ২টায় উপজেলার আগানগর ইউনিয়নের মজিদিয়া ইসলামিয়া মাদরাসার গলি আগানগর বেপারী বাড়ী মধ্যপাড়াস্থ এলাকায় সুলমান মিয়ার বসত বাড়িতে অভিযান পরিচালনা করে তার বসত ঘরের ভিতর থেকে ১০ কেজি গাঁজা সহ থাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য (গাঁজার) আনুমানিক বাজার মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা।
এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়েরর্পূবক আসামীকে আলামতসহ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved