1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ জ্বালানী তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক

নিজ পিতার লালসার শিকার কিশোরী, চুয়াডাঙ্গায় গ্রেফতার এক

  • আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫.১৬ পিএম
  • ৯৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামে পিতা কর্তৃক নিজ কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইনামুল হক জনি (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার জাফরপুর গ্রামের বাসিন্দা ইনামুল হক জনি তার নিজ শয়নকক্ষে ১৪ বছর বয়সী কন্যা ফাউজিয়া হক এ্যানিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে ভিকটিমের মামা মোঃ রেজাউল করিম (৪২) চুয়াডাঙ্গা সদর থানায় একটি এজাহার দায়ের করেন।

এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ধারা ৯(৪)(খ) অনুযায়ী মামলা নং-১৯, তাং-১৮/০৩/২৫ খ্রিঃ রুজু করা হয়।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা ঘটনার তদন্ত ও আসামিকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তার দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব কনক কুমার দাস ও সদর সার্কেলের নেতৃত্বে ডিবি ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের চৌকস টিম অভিযান পরিচালনা করে।

দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ১৮ মার্চ ২০২৫, রাত আনুমানিক ৩:০০টার দিকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কাশীপুর গ্রামে আসামির মামা মোঃ নাসির উদ্দিনের বসতবাড়ি থেকে ইনামুল হক জনিকে গ্রেফতার করা হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভিকটিমকে যথাযথ আইনি সহায়তা প্রদান করা হবে।

চুয়াডাঙ্গা জেলায় নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com