1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

জাতীয় ঈদগাহে হামলার কোনো আশঙ্কা নেই: ডিএমপি

  • আপডেট : রবিবার, ১ মে, ২০২২, ৭.৫১ পিএম
  • ১৪৭ Time View

জাতীয় ঈদগাহে হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। রোববার (১ মে) বেলা ১১টায় জাতীয় ঈদগাহ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহ ময়দানের পুরো এলাকা সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে থাকবে। প্রয়োজনে মুসল্লিদের তল্লাশি করা হবে। মুসল্লিদের জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ করা হলো। আপনারা জামাতে অংশ নিতে একটু আগে চলে আসবেন।

ঢাকা শহরের যেসব বড় জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেখানেও নিরাপত্তা ব্যবস্থা থাকবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ডিএমপির সব থানাকে মুসল্লিদের নিরাপত্তার নিশ্চিতের কথা বলা হয়েছে।

ঢাকা শহর এখন ফাঁকা, এখন ছিনতাই-ডাকাতি বেড়েছে, নাগরিকদের নিরাপত্তা কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আমরা গত কয়েক দিন ধরে ছিনতাইকারীরের তালিকা করেছি। এর মধ্যে রাজধানীর বিভিন্ন স্থান থেকে পাঁচ শতাধিক ছিনতাইকারীকে গেফতার করেছি। তবে নাগরিকদেরও সচেতন থাকতে হবে। কেউ আক্রান্ত হলে পুলিশকে জানালে ব্যবস্থা নেওয়া হবে।

ঈদের ছুটিতে ঘরের গুরুত্বপূর্ণ মালামাল লকারে রাখার পরামর্শ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, সারাবিশ্বেই লকার ব্যবস্থা রয়েছে। যারা গ্রামে যাবেন, মালামাল লকারে রাখেন। নিজের নিরাপত্তা আগে নিজেকেই নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com